ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য থাকা প্রয়োজন। তিনি সোমবার (২৩ নভেম্বর) প্রেসক্লাবে ডিক্যাব টকে এ মন্তব্য করেন।
মিলার উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। তিনি বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে।
ইইউ রাষ্ট্রদূত জানান, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে টেকসই দেখতে চায় সংস্থাটি। বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাসেলস সফরে যাবেন।
এদিকে, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আন্দোলনের যৌক্তিক সমাধানের পক্ষেও অবস্থান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।