সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

এনসিপি প্রতিনিধিদলের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি শুরু হয়।

বৈঠকটি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। এনসিপির চার সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে এবং দুপুর ১টায় বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বিজ্ঞাপন