যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং ইরানের হামলা আরও জোরদার হবে।
ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটদের নির্বাচনী জয় ইরানকে আরও আগ্রাসী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, "ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হবে এবং ইরান তাদের হামলা বাড়িয়ে দেবে।"
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তিনি দাবি করেন, এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ট্রাম্প বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী’ হিসেবে মনে করেন। তিনি যুক্তরাষ্ট্রের এমন পরিণতি হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন।
এছাড়া, তেলের দাম বাড়িয়ে রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা করেছে’ বলেও অভিযোগ করেন ট্রাম্প। তার মতে, নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণে কমেছে।