গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাতে টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ জানায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী।
তাঁর বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু বলেনি পুলিশ। তাপসী সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।