বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গাজীপুরে ককটেলসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরে ককটেল নিক্ষেপের ঘটনায় ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরে ককটেলসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতের অভিযানে সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় পুলিশ গ্রেপ্তার করে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নেন। এই পরিস্থিতিতে পুলিশ অভিযান চালায়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন