মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাবি ক্যাম্পাসে ককটেল নিক্ষেপ, চালক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপের ঘটনায় চালক আহত হয়েছেন।

ঢাবি ক্যাম্পাসে ককটেল নিক্ষেপ, চালক আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি প্রাইভেট কারের ওপর ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের বিজনেস ফ্যাকাল্টির সামনে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাইভেট কারের ওপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে গাড়ির ভেতরে থাকা চালক আহত হন।

আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। গাড়িটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বলে জানা গেছে।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন