শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাফর ইকবাল ও সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ঢাবির শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জাফর ইকবাল ও সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে।

জাফর ইকবাল ও সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক জাফর ইকবাল এবং ঢাবির সাবেক উপাচার্য (ভিসি) মাকসুদ কামালসহ ৮ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা।

মামলাটিতে আসামিদের মধ্যে ঢাবির শিক্ষক কে এম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানও রয়েছেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, জমা দেওয়া তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

এর আগে, শেখ হাসিনার মামলায় মাকসুদ কামালের সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন