শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০
রাজনীতি

ট্রাম্পের দাবি: যুক্তরাষ্ট্রে বিপুল অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে এবং তথ্য ফাঁসকারীদের বিচারের মুখোমুখি করা হবে।

ট্রাম্পের দাবি: যুক্তরাষ্ট্রে বিপুল অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, বিশেষ কিছু ধরনের অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এগুলো তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। তিনি জানান, প্রতিরক্ষা সংস্থাগুলো দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্ল্যান্ট ও কারখানা নির্মাণ করছে।

ট্রাম্প আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতির খবর প্রকাশ করা একটি রাষ্ট্রদ্রোহী কাজ। তিনি বলেন, এই কাজে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে এবং অভিযুক্তদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করা হবে।

এদিকে, একাধিক মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রে অস্ত্রের মজুতের ঘাটতির খবর প্রকাশ করার পর ট্রাম্প এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন