সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ওবায়দুল কাদেরের ফোনালাপ ট্রাইব্যুনালে, হামলার নির্দেশের অভিযোগ

ওবায়দুল কাদেরের ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন, হামলার নির্দেশের অভিযোগ।

ওবায়দুল কাদেরের ফোনালাপ ট্রাইব্যুনালে, হামলার নির্দেশের অভিযোগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এই ফোনালাপটি জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ড দাখিল করে। প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৩ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এই ফোনালাপের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কল রেকর্ডটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। চলতি বছরের ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব গত ২ আগস্ট শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

বিজ্ঞাপন