সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মোদির ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চাইল মেটা

মোদির ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা, জানিয়েছে এটি প্রযুক্তিগত ত্রুটি ছিল।

মোদির ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চাইল মেটা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরানো নিয়ে ক্ষমা চেয়েছে মেটা। প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত করার ভুলের জন্য তিনি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।

কাপলান বলেন, এটি একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল এবং ভিডিওটি পরে পুনরায় ফিরিয়ে দেয়া হয়েছে। ভিডিওটি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সময় দেশের যুবসমাজকে বার্তা দেয়ার উদ্দেশ্যে পোস্ট করা হয়েছিল।

ভারতের তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি মেটার কাছে ভিডিওটি সরানোর বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল। পরে মেটা জানায়, এটি একটি অনিচ্ছাকৃত পরিচালনাগত ত্রুটির কারণে ঘটেছিল।

এছাড়া, মেটার শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নিরাপত্তা, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং ভারতীয় আইন মেনে চলার বিষয়েও আলোচনা করা হয়।

মেটা জানিয়েছে, ভবিষ্যতে এমন ভুল এড়াতে তারা প্ল্যাটফর্ম পরিচালনায় আরও সতর্ক থাকবে এবং ভারতীয় আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিজ্ঞাপন