ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছেন নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আদালত। বুধবারের এই রায় দেশটির ইতিহাসে অন্যতম বড় আর্থিক দণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে।
২০২১ সালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলা ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে। ওই তথ্য ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রোফাইল তৈরি ও লক্ষ্যভিত্তিক প্রচারে ব্যবহৃত হয়।
গত সেপ্টেম্বরে আদালতের জুরি মেটার ২৬টি বক্তব্যকে বিভ্রান্তিকর ও মিথ্যা বলে রায় দেন। এসব বক্তব্যের মধ্যে তথ্যের গোপনীয়তা এবং বিদ্বেষমূলক বক্তব্যও অন্তর্ভুক্ত ছিল।
মেটার প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।