সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ২৯ অঙ্গরাজ্যে মামলা চলছে

ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে ২৯ অঙ্গরাজ্যে মামলা চলছে।

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ২৯ অঙ্গরাজ্যে মামলা চলছে

ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যে মামলা চলছে। এই মামলার বিচার শুনানি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে ১৮ আগস্ট শুরু হয়েছে এবং এটি ৬ সপ্তাহ ধরে চলবে।

মামলাটির নেতৃত্ব দিচ্ছে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেন্টাকি, নিউ জার্সি সহ অন্যান্য অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, মেটা জেনেশুনেই শিশু-কিশোরদের দীর্ঘ সময় আটকে রাখার উদ্দেশ্যে অ্যাপগুলোর নকশা করেছে, যা মানসিক বিষণ্ণতা ও উদ্বেগের ঝুঁকি বাড়াচ্ছে।

এছাড়া, ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহের অভিযোগও রয়েছে। এ বিষয়ে মেটা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সাথে মানসিক ক্ষতির সরাসরি বৈজ্ঞানিক যোগসূত্র নেই বলে দাবি করেছে।

মামলার বিচার প্রক্রিয়ার জন্য একটি ৮ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারক। যদি মেটাকে দোষী প্রমাণিত করা হয়, তবে ২০০ বিলিয়ন থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে এবং অ্যাপগুলোর নকশায় বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে।

এছাড়া, নিউ মেক্সিকোর আদালত চলতি মাসে মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছে। পূর্বে লস অ্যাঞ্জেলেসের একটি জুরি মেটা ও গুগলকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়।

বিজ্ঞাপন