মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট, দুই ঘণ্টা পর স্বাভাবিক

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট, দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সেবা।

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট, দুই ঘণ্টা পর স্বাভাবিক

রোববার (১৯ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিট থেকে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একই ধরনের সমস্যার অভিযোগ করেছেন তারা।

দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে একাধিক ব্যবহারকারী জানান, ফেসবুকের ডেস্কটপ ভার্সনে অ্যাক্সেস পুনরুদ্ধার হয়েছে। এর আগে, অনেক ব্যবহারকারী লগ-ইন করতে পারছিলেন না এবং অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছিল।

ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে। ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে শুরু করে।

ব্যবহারকারীদের সামনে একটি বার্তা দেখানো হচ্ছিল, 'অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না।' এছাড়া, 'কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন' বলেও জানানো হচ্ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে ‘Facebook down’ লিখে অনুসন্ধানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীরা মূলত তিন ধরনের সমস্যার কথা জানিয়েছেন। ৫০ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশে সমস্যা, ২০ শতাংশ লগইন সমস্যা এবং আরও ২০ শতাংশ নিউজ ফিড ও টাইমলাইন ব্যবহার করতে সমস্যা বলে উল্লেখ করেছেন।

এই বিভ্রাটের প্রভাব বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীদের উপর পড়েছে। মেটার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্ম, বিশেষ করে ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক ব্যবহারকারী।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মেটার পক্ষ থেকে বিভ্রাটের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

বিজ্ঞাপন