শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
তথ্যপ্রযুক্তি

দেশে এসেছে ভিভো ওয়াই৫০০: বড় ব্যাটারি ও এআই ক্যামেরা

নতুন ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনে রয়েছে ৮১০০ এমএএইচ ব্যাটারি ও এআই ক্যামেরা।

দেশে এসেছে ভিভো ওয়াই৫০০: বড় ব্যাটারি ও এআই ক্যামেরা

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। এই ডিভাইসটি বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে।

ভিভোর দাবি, তাদের ফোনটিতে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ৬ বছরের ব্যাটারি হেলথ কমিটমেন্ট থাকার ফলে ব্যবহারকারীরা দীর্ঘদিন নির্ভরযোগ্য ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।

স্মার্টফোনটিতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪.৪৭ শতাংশ এবং আল্ট্রা-স্লিম বেজেল ১.৩৫ মিলিমিটার। ডিসপ্লেটির রেজ্যুলেশন ২৮০০×১২৬০ পিক্সেল এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে।

ডিসপ্লেটিতে এইচডিআর১০+ সাপোর্ট এবং সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ফলে উজ্জ্বল আলোতেও কনটেন্ট স্পষ্ট দেখা যাবে। চোখের সুরক্ষার জন্য এসজিএস লো ব্লু লাইট ও এসজিএস লো ফ্লিকার সার্টিফিকেশনও রয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ৬ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার আনতুতু স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। ডিভাইসটি অরিজিনওএস ৬ অপারেটিং সিস্টেমে চলবে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এ ছাড়া এআই চেঞ্জ স্কাই ও আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধাও রয়েছে।

ভিভো ওয়াই৫০০ পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু, এই দুই রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির ১২৮ জিবি সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৪ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ভিভো ওয়াই৫০০ কিনলে স্মার্টওয়াচ বা জিরো ইএমআই সুবিধা নেওয়া যাবে। প্রতিটি ডিভাইসের সঙ্গে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল সুবিধা থাকবে।

বিজ্ঞাপন