মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
তথ্যপ্রযুক্তি

নতুন ভিভো ভি৮০ লাইটে স্কাইলাইন ডিজাইন ও কার্ভড ডিসপ্লে

ভিভো ভি৮০ লাইটে আসছে নতুন স্কাইলাইন ডিজাইন ও কার্ভড ডিসপ্লে।

নতুন ভিভো ভি৮০ লাইটে স্কাইলাইন ডিজাইন ও কার্ভড ডিসপ্লে

দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট, যা বিশেষ আকর্ষণীয় কার্ভড ডিসপ্লে নিয়ে আসবে।

ভিভোর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন প্রজন্মের তরুণ পেশাজীবীদের জন্য ফোনটি তৈরি করা হয়েছে। যারা কর্মজীবন ও ব্যক্তিজীবনের ব্যস্ততার মধ্যেও নিজেদের স্টাইল এবং আত্মবিশ্বাসকে গুরুত্ব দেন।

ফোনটির নকশা ও ফিচার তরুণদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। 'স্লে এভরি এজ' ধারণার মাধ্যমে ব্যবহারকারীদের আত্মবিশ্বাসী জীবনধারার প্রতিফলন ঘটাতে চায় প্রতিষ্ঠানটি।

ভি৮০ লাইটের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর কার্ভড ডিসপ্লে। বাঁকানো প্রান্তের এই ডিসপ্লে ফোনটিকে প্রিমিয়াম লুক প্রদান করেছে। আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইন এবং ইজি গ্রিপ সুবিধা ফোন ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য যোগ করবে।

নতুন নকশার স্কাইলাইন ক্যামেরা মডিউল ফোনটির পেছনে রয়েছে, যা আড়াআড়ি বিন্যাসের ক্যামেরা এবং আলো প্রতিফলনের বিশেষ ডিজাইন নিয়ে এসেছে।

ফোনটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু, এই দুটি রঙে পাওয়া যাবে। সিল্ক হোয়াইট মার্জিত লুক প্রদান করবে, অন্যদিকে স্যাফায়ার ব্লু গভীর ও নজরকাড়া উপস্থিতি তৈরি করবে।

বিজ্ঞাপন