বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

ভিভোর নতুন স্মার্টফোনে ৮ হাজার এমএএইচ ব্যাটারি

ভিভো ওয়াই৩২ স্মার্টফোনে রয়েছে ৮ হাজার এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ দেবে।

ভিভোর নতুন স্মার্টফোনে ৮ হাজার এমএএইচ ব্যাটারি

ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন যোগাযোগের পাশাপাশি কাজেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ব্যবসায়ী, উদ্যোক্তা এবং পেশাজীবীদের জন্য ফোনের সচল থাকা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে, ভিভো তাদের নতুন স্মার্টফোন, ভিভো ওয়াই৩২ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, যা ‘পাওয়ার লং, গ্রো অন’ ধারণায় তৈরি।

ফোনটির অন্যতম বৈশিষ্ট্য হলো ৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এই বড় ব্যাটারি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ফোন ব্যবহারের সুযোগ দেবে, ফলে দিনের ব্যস্ততায় বারবার চার্জ দেওয়ার প্রয়োজন কমবে।

কল, মেসেজ, অনলাইন যোগাযোগ এবং নেভিগেশনসহ দৈনন্দিন কাজে ফোনটি দীর্ঘ সময় সচল রাখার লক্ষ্যেই এই ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভিভো জানিয়েছে, বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ার কথা বিবেচনায় রেখেও ফোনটি তৈরি করা হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি স্থিতিশীলভাবে ব্যবহারের উপযোগী।

ব্যাটারির পাশাপাশি ফোনটির নকশাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। ভিভো ওয়াই৩২-এর টুইলাইট রেড রঙের সংস্করণে ধাতব ফিনিশের ক্যামেরা নকশা রয়েছে। সঙ্গে রয়েছে ডাইনামিক লাইট, যা বিভিন্ন কোণ থেকে আলো প্রতিফলিত করে ফোনটির নকশায় ভিন্নতা তৈরি করবে।

ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নকশার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ দৈনন্দিন ব্যবহারের জন্য প্রস্তুত। স্মার্টফোনটি শিগগিরই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

বিজ্ঞাপন