রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

রিয়েলমি সি১০০এক্স: ৮ হাজার এমএএইচ ব্যাটারির নতুন স্মার্টফোন

রিয়েলমি নতুন স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করেছে, যা ৮ হাজার এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ।

রিয়েলমি সি১০০এক্স: ৮ হাজার এমএএইচ ব্যাটারির নতুন স্মার্টফোন

প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি নতুন স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করেছে, যা ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি সহ আসে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফোনটির ঘোষণা দেয় রিয়েলমি।

রিয়েলমির দাবি, এই ডিভাইসের ব্যাটারি সাত বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম। একবার পূর্ণ চার্জে ফোনটি ৬০ ঘণ্টা কল, ২১ ঘণ্টা ইউটিউব দেখা, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং ৮০৯ ঘণ্টা স্ট্যান্ডবাই সুবিধা দিতে পারে।

নতুন স্মার্টফোনটিতে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৭২০×১৫৭০ পিক্সেল রেজ্যুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে। গেমিং ও বিনোদনের অভিজ্ঞতা উন্নত করতে এতে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

ছবি তোলার জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটির ডিজাইন ফ্ল্যাগশিপ ফোনের আদলে তৈরি করা হয়েছে।

দেশের বাজারে রিয়েলমি সি১০০এক্স গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস রঙে পাওয়া যাবে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

শিক্ষার্থীদের জন্য রিয়েলমি বিশেষ অফার ঘোষণা করেছে, যেখানে স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অফারটি পেতে শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।

বিজ্ঞাপন