বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে রিয়েলমি। এই ফোনটি দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স নিয়ে আসছে।
রিয়েলমির তথ্যমতে, স্মার্টফোনটিতে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ‘টাইটান ব্যাটারি’ রয়েছে এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা প্রদান করবে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এই ব্যাটারি সাত বছর পর্যন্ত স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম।
ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটি প্রায় ১ দশমিক ৭ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং, ২৪ ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি নেভিগেশন এবং ৪০ ঘণ্টার বেশি সাধারণ ব্যবহারের সুবিধা রয়েছে।
ডিভাইসটির স্থায়িত্ব বাড়াতে আর্মরশেল গ্লাস ব্যবহার করা হয়েছে। শক্তিশালী সুরক্ষামূলক স্তর এবং হার্ড গ্লাস সারফেস থাকায় এটি দৈনন্দিন ব্যবহারে ছোটখাটো আঘাত ও আঁচড় থেকে সুরক্ষা দিতে সক্ষম।
রিয়েলমি সি১০০-এ আইপি৬৯-প্রো মানের পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ফোনের ক্ষতির ঝুঁকি কমায়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পড়াশোনা, অনলাইন ক্লাস, গেমিং, ভিডিও দেখা এবং নেভিগেশনসহ দৈনন্দিন ব্যবহার উপযোগী করেই এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। তরুণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এই ডিভাইসটি শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে।