বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

ভিভোর নতুন স্মার্টফোন ‘ওয়াই৫০০’ আসছে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপসহ

ভিভো তাদের নতুন স্মার্টফোন ‘ওয়াই৫০০’ বাজারে আনছে, যা ৮১০০ এমএএইচ ব্যাটারি ও উন্নত ডিসপ্লে নিয়ে আসবে।

ভিভোর নতুন স্মার্টফোন ‘ওয়াই৫০০’ আসছে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপসহ

প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ শিগগিরই বাজারে আনতে যাচ্ছে। এই ফোনের প্রধান আকর্ষণ হলো ৮১০০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।

ভিভোর দাবি, এই বড় ব্যাটারির কারণে ব্যবহারকারীরা ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো কাজগুলো দীর্ঘ সময় ধরে করতে পারবেন। ফলে দিনের বিভিন্ন সময়ে চার্জ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন কমে যাবে।

ফোনটিতে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যা উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও প্রদর্শনের সুবিধা দেবে। এই ডিসপ্লের কারণে সিনেমা দেখা, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রলিং এবং মোবাইল গেম খেলার অভিজ্ঞতা আরও উন্নত হবে।

বর্তমানে কাজ, যোগাযোগ ও বিনোদনের বড় একটি অংশই স্মার্টফোননির্ভর। তাই ব্যবহারকারীরা ভালো পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ডিসপ্লের প্রত্যাশা করছেন। ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনটি এই চাহিদা পূরণের জন্য বাজারে আনা হচ্ছে।

ভিভো জানিয়েছে, নতুন এই স্মার্টফোনের অন্যান্য ফিচার ও বাজারে আসার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন