বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

বাংলা ডোমেইন নিবন্ধন সহজ করেছে আম্বার আইটি

আম্বার আইটি ডোমেইন নিবন্ধন প্রক্রিয়া সহজ করেছে, যা দ্রুত সেবা প্রদান করবে।

বাংলা ডোমেইন নিবন্ধন সহজ করেছে আম্বার আইটি

দেশীয় ডোমেইন নিবন্ধন সেবা সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। প্রতিষ্ঠানটি বিটিসিএলের অনুমোদিত রিসেলার হিসেবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা সেবা প্রদান করছে।

আম্বার আইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন দ্রুত ও সহজ প্রক্রিয়ায় নিজেদের নামে দেশীয় ডোমেইন নিবন্ধন করতে পারবেন। ডট বিডি ও ডট বাংলার পাশাপাশি ডট কম ডট বিডি, ডট কম ডট নেট, ডট কম ডট অর্গ ও ডট কম ডট ইনফো সহ বিভিন্ন ধরনের ডোমেইন নিবন্ধনের সুযোগও থাকছে।

এছাড়া, ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ই-মেইল সেবা পাওয়ার সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার বাড়ছে, যা দেশীয় পরিচয় ও অনলাইন উপস্থিতি জোরদার করছে।

আম্বার আইটি জানিয়েছে, গ্রাহকদের জন্য সহজ ও ঝামেলামুক্ত নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে দ্রুত অ্যাক্টিভেশনের সুবিধা থাকবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে।

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধ করা যাবে, ফলে দেশের যেকোনো স্থান থেকে আবেদন করা সম্ভব হবে। বিনা মূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধাও দেওয়া হবে।

গ্রাহকদের নিয়মিত এসএমএস ও ই-মেইল বার্তা পাঠানো হবে ডোমেইনের মেয়াদ, নবায়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। ডোমেইন ব্যবস্থাপনার জন্য একটি ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেল থাকবে, যার মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।

আম্বার আইটি জানিয়েছে, নিরাপদ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দেশীয় ডোমেইনের ব্যবহার আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য।

ডোমেইন নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য আম্বার আইটির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন