মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

রাজধানীতে ১৯টি এআই ক্যামেরা চালু, মামলা দেড় হাজার

রাজধানীতে ১৯টি নতুন এআই ক্যামেরা চালু, মামলা দেড় হাজার ছাড়িয়েছে।

রাজধানীতে ১৯টি এআই ক্যামেরা চালু, মামলা দেড় হাজার

রাজধানী ঢাকায় ১৯টি নতুন ইন্টারসেকশনে এআই ক্যামেরা চালু করা হয়েছে। এ পর্যন্ত এআই ক্যামেরার মাধ্যমে দেড় হাজার মামলা দায়ের করা হয়েছে এবং আরও ৩৮ হাজার সমন পেন্ডিং রয়েছে।

আজ মঙ্গলবার সকালে লেকরোডে এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঢাকায় অটোরিকশার সংখ্যা এত বেশি যে এটি পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

কমিশনার জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে এবং কার্যকরী করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এআই ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মাস থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

লেক রোডে এআই ক্যামেরা দ্বারা ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, ১৯টি ইন্টারসেকশনে এ ক্যামেরাগুলি বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো ঢাকাকে এআই ক্যামেরার আওতায় আনা হবে।

অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে কমিশনার জানান, এটি নিয়ন্ত্রণে অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে নিবন্ধন ও নম্বরপ্লেটহীন বাহনগুলোর কারণে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা কার্যকর করা সম্ভব হচ্ছে না, যা পরিবহন বিশ্লেষকদের উদ্বেগের বিষয়।

বিজ্ঞাপন