বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ
তথ্যপ্রযুক্তি

দেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন 'দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬' অনুষ্ঠিত

‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’ হ্যাকাথন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, তরুণদের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শন।

দেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন 'দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬' অনুষ্ঠিত

বাংলাদেশে অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতা ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’। শুক্রবার ১২ জুন ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ক্লাউডক্যাম্প বাংলাদেশ ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই হ্যাকাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি তরুণ প্রযুক্তি উদ্ভাবক অংশ নেন। আয়োজকরা জানান, সাড়ে তিন হাজারের বেশি আবেদনকারীর মধ্যে থেকে ২০৮টি দলকে মূল পর্বের জন্য নির্বাচিত করা হয়।

সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজনকে দেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথন হিসেবে দাবি করেছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো এডটেক, মারটেক, হেলথটেক, ই-কমার্স ও ইনফোটেক বিভাগে বাস্তব সমস্যার সমাধানভিত্তিক এআই প্রকল্প উপস্থাপন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘তরুণদের উদ্ভাবন যেন সরাসরি দেশের মানুষের কাজে লাগে, সেদিকে গুরুত্ব দিতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেইভ ডাউল্যান্ড এবং আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন। ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহদী-উজ-জামান জানান, ‘এআই বিল্ডফেস্ট বাংলাদেশের তরুণদের এআই ব্যবহারের পাশাপাশি বাস্তব সমস্যার সমাধান তৈরি করার প্রমাণ।’

প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, মারটেকে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির ‘ব্রেকিং ব্রাক’। এডটেকে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘দ্য টোকেনাইজার্স’।

প্রতি ট্র্যাকে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা এবং রানার-আপ দল ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। ভিসিপি চ্যালেঞ্জের প্রত্যেক বিজয়ী পেয়েছেন ১০ হাজার টাকা। বিজয়ীরা ক্রেস্ট, সনদ এবং ‘গ্লোবাল শোকেস রোডম্যাপ’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন