বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ

জাপানের কুমামোতো শহরে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিং মলে বহু মানুষ আটকে পড়েছেন।

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কিউশু দ্বীপের কুমামোতো শহরের একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকে পড়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর কুমামোতো শহরের এইওন মলে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, শপিং মলের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন এবং তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।

ভূমিকম্পের পর দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও এক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়।

কাশিমা শহরের ফায়ার সার্ভিস একটি বিবৃতিতে জানিয়েছে, একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়ার ফলে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর দেশটিতে গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন