শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংসতায় বেড়েছে মৃত্যুর মিছিল

মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংসতায় বেড়েছে মৃত্যুর মিছিল, নিহত ৪৫০ বেসামরিক নাগরিক।

মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংসতায় বেড়েছে মৃত্যুর মিছিল

মিয়ানমারে নতুন সরকারের অধীনে সেনাবাহিনীর নৃশংসতা বৃদ্ধি পেয়েছে। মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে দমন-পীড়নের ঘটনা বেড়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নিহত হয়েছে সাড়ে চারশোরও বেশি বেসামরিক নাগরিক।

বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে জান্তা সরকার। সেনা-সমর্থিত দল ইউএসডিপি নির্বাচনে জয়ী হয়। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মিন অং হ্লাইং নতুন সেনাপ্রধান হিসেবে উইন উ-কে নিয়োগ দেন।

মার্চ মাসে সামরিক কমান্ড পুনর্গঠনের পর সীমান্তবর্তী এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়ন ও হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সামরিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘এসিএলইডি’ জানায়, ২০২৬ সালের প্রথমার্ধে বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটেছে।

এসিএলইডি’র তথ্য অনুযায়ী, নতুন প্রশাসনের অধীনে সামরিক বাহিনী আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। দেশজুড়ে নিয়মিত বিরতিতে বিমান হামলা চালানো হচ্ছে, যা প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘ করছে।

আন্তর্জাতিক মহলের সতর্কবার্তার পরও জান্তা সরকারের দমননীতি থেকে সরে আসার কোনো লক্ষণ নেই। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ বছরের গৃহযুদ্ধে মিয়ানমারে প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং ৩৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিজ্ঞাপন