মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সান্তো দোমিঙ্গো স্কয়ারে এই ঘটনা ঘটে, যা প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের নিকটে অবস্থিত। কর্তৃপক্ষ এই হামলাকে ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। নিহত ব্যক্তির বয়স ৪২ বছর বলে জানা গেছে।
পুলিশের ধারণা, সন্দেহভাজন হামলাকারীরা গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায়। প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে হামলার উদ্দেশ্য এখনও অজানা রয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, সান্তো দোমিঙ্গো স্কয়ার এলাকা ঔপনিবেশিক যুগের স্থাপত্যে ঘেরা এবং এটি জাল কাগজপত্র তৈরি ও বিক্রির জন্য কুখ্যাত। মেক্সিকোয় মাদকচক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গোলাগুলি ও হতাহতের ঘটনা সাধারণ হলেও প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এমন ঘটনা বিরল।