জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) মঙ্গলবার (২৮ জুলাই) কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের তথ্য প্রকাশ করেছে।
ভূমিকম্পটির পর সুনামির আশঙ্কায় এক মিটার (৩.২৮ ফুট) উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে জেএমএ।
জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা ঘোষণা করেছে।