বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধ, জ্বালানি তেলের দাম ২.২% কমেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক হামলা বন্ধে জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধ, জ্বালানি তেলের দাম ২.২% কমেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা বন্ধ হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.২ শতাংশ কমে ৮৪.০৩ ডলারে নেমে এসেছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার আগে বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল আনুমানিক ৭২ ডলার।

অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.৭ শতাংশ হ্রাস পেয়ে ৮১.২০ ডলারে দাঁড়িয়েছে।

জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের মান ১৬৩.৭৫ ইয়েন থেকে সামান্য বেড়ে ১৬৩.৮২ ইয়েনে পৌঁছেছে। একই সময়ে ইউরোর বিনিময় হার ১.১৩৬৯ ডলার থেকে কমে ১.১৩৬৭ ডলারে নেমেছে।

আঞ্চলিক মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষ কয়েক দিন ধরে আক্রমণ থেকে বিরত থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনা টেবিলে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

বিজ্ঞাপন