বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান ভারতের দিকে তাকিয়ে

চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান ভারতের সীমান্তে মোতায়েন, বিশেষজ্ঞদের উদ্বেগ।

চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান ভারতের দিকে তাকিয়ে

ভারতের উত্তর সীমান্তে দুটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের জে-২০ মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। নতুন স্যাটেলাইট ছবির বরাতে সোমবার এ তথ্য দিয়েছে এনডিটিভি।

স্যাটেলাইট ছবিতে দেখা যায়, শিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোটান বিমানঘাঁটিতে ৭টি ও তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে ৪টি জে-২০ যুদ্ধবিমান অবস্থান করছে। এই তথ্য চীনের সামরিক উপস্থিতির বাড়তি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ঘাঁটির ভৌগোলিক অবস্থান ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সীমান্তে সামরিক উত্তেজনা সৃষ্টি হলে খুব অল্প সময়েই এসব ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করে অভিযান পরিচালনা করা সম্ভব।

ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমানের সক্ষমতা এখনো অন্তত এক দশক দূরে থাকায় দেশটি এই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র সামরিক শক্তির প্রদর্শন নয়; বরং ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের নিয়মিত অপারেশনের ইঙ্গিত।

বিজ্ঞাপন