শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত সীমান্তে চীনের জে-২০ যুদ্ধবিমান: নতুন সংকটের সংকেত

ভারতের সীমান্তে চীনের জে-২০ যুদ্ধবিমান মোতায়েন, নতুন সংকটের সম্ভাবনা।

ভারত সীমান্তে চীনের জে-২০ যুদ্ধবিমান: নতুন সংকটের সংকেত

ভারতের উত্তর সীমান্তের দিকে চীনের সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যা নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, চীন তাদের জে-২০ 'মাইটি ড্রাগন' স্টেলথ যুদ্ধবিমান দুটি কৌশলগত বিমানঘাঁটিতে মোতায়েন করেছে।

স্যাটেলাইট ইমেজিং এজেন্সি 'ভ্যান্টর' এর বিশ্লেষণে জানা গেছে, চীনের অন্তত ১১টি জে-২০ যুদ্ধবিমান ভারত সীমান্তের কাছে রাখা হয়েছে। এর মধ্যে ৭টি বিমান শিনচিয়াংয়ের হোটান বিমানঘাঁটিতে এবং ৪টি দামশুং বিমানঘাঁটিতে অবস্থান করছে।

জানা গেছে, শিনচিয়াংয়ের হোটান বিমানঘাঁটি ভারতের লাদাখের দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে ২৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। অন্যদিকে, দামশুং বিমানঘাঁটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে ৩৪৪ কিলোমিটার দূরে।

জে-২০ যুদ্ধবিমানগুলো পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান, যা শত্রুর রাডারের নজর এড়িয়ে হামলা চালাতে সক্ষম। এই বিমানগুলোর সঙ্গে যুক্ত রয়েছে চীনের তৈরি পিএল-১৫ লং-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল, যা ভারতের আকাশসীমায় আঘাত হানতে সক্ষম।

চীন প্রতিদিন ফাইটার জেট তৈরি করছে এবং বর্তমানে তাদের হাতে ৩০০ থেকে ৫০০টি জে-২০ যুদ্ধবিমান রয়েছে। ২০৩০ সালের মধ্যে তারা ১,০০০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য নিয়েছে।

ভারতের বিমানবাহিনীতে বর্তমানে ৩৬টি রাফাল বিমান এবং ২৬০টিরও বেশি সুখোই-৩০ এমকেআই রয়েছে। তবে, ভারতের নিজস্ব স্টেলথ বিমান এএমসিএ এখনও অন্তত ১০ থেকে ১২ বছর সময় লাগবে।

চীনের সামরিক শক্তি প্রদর্শন এবং তিব্বতের মতো শান্ত অঞ্চলে সামরিক ঘাঁটি গড়ে তোলার ফলে হিমালয় সীমান্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়ছে।

বিজ্ঞাপন