বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু
রাজনীতি

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন। বৈঠকে সীমান্তের কিছু অংশের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারত ও চীন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হয়েছে।

সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার ২৫তম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোন কোন অংশে সীমানা নির্ধারণের কথা ভাবা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২৫ সাল থেকে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। মঙ্গলবারের বৈঠকে গত বছরের আলোচনার প্রসঙ্গও টেনে আনেন ওয়াং ই। তিনি বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দুই পক্ষই কঠোর পরিশ্রম করছে।

বিজ্ঞাপন