সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
রাজনীতি

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি ও বিল

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনে অগ্রাধিকার দেওয়া হবে, উল্লেখ করেছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি।

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি ও বিল

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সংসদীয় কমিটিগুলো গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন চীফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সংসদীয় কমিটি, বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন এবং আসন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা করেন।

চীফ হুইপ জানান, তৃতীয় অধিবেশন ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত হতে পারে এবং প্রয়োজন হলে এর ব্যাপ্তি বাড়ানো হবে। এই অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে, যার মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।

জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ নির্বাচনী ইশতেহার দেখেই ভোট দিয়েছেন এবং তাঁদের ওপর আস্থা রেখেছেন। সেই আস্থার ভিত্তিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

চীফ হুইপ আরও জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে, যেখানে বিএনপি থেকে ৭ জন এবং জামায়াত থেকে ৫ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান সংশোধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। উদাহরণস্বরূপ, ভারতের সংবিধান গত ৭৬ বছরে ১০৬ বার সংশোধন হয়েছে।

বিজ্ঞাপন