বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
রাজনীতি

খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, দাবি রুহুল কবির রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে।

খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, দাবি রুহুল কবির রিজভীর

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশি–বিদেশি যড়যন্ত্রকারীরা শুরু থেকেই জিয়াউর রহমানকে সহ্য করতে পারতেন না। তাঁর মতে, বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছে এবং তিনিও শহীদ। তিনি উল্লেখ করেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা ও গণতন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা।

তিনি বলেন, মহান নেতৃত্বের স্পর্শে বিএনপি জনপ্রিয় দলে পরিণত হয়েছে। ভয়ঙ্কর নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি। নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে তারা বিশ্বাসী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, নির্বাচনের আগের অঙ্গীকার একে একে বাস্তবায়ন করছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তাঁর কাজে সততা প্রতিষ্ঠিত করেছেন, যা বিএনপির গৌরব বলে তিনি উল্লেখ করেন।

এ সময় শরীয়তপুরে সাংবাদিক নিপীড়নের ঘটনা সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান রিজভী।

আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জানান, জাতীয়তাবাদী দলের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠাবার্ষিকীকে সাফল্যমণ্ডিত করতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রিজভী জানান, ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপি কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী মাজারে যাবেন এবং দোয়া-মোনাজাত করবেন। ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আরও খসড়া কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো পরে আলোচনা করে জানানো হবে।

বিজ্ঞাপন