বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
রাজনীতি

বাংলাদেশ রেলওয়ে ডিজির বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের ডিজির বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ রেলওয়ে ডিজির বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ১৩ হাজার ৩শ' ৬১ কোটি ৫২ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি অডিট রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রকল্প পরিচালনার সময় আফজাল হোসেনের তত্ত্বাবধানে ৪২টি ধাপে চিহ্নিত অনিয়মের মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হলো বাঁধ নির্মাণে উচ্চতার পরিবর্তন। মূল চুক্তিতে বাঁধের উচ্চতা ৭.৩ মিটার নির্ধারণ করা হলেও, কাজ শুরুর পর তা কমিয়ে ৫.৬ মিটারে নামিয়ে আনা হয়।

এই পরিবর্তনের ফলে সরকারের আর্থিক ক্ষতি হয় ২ হাজার ১শ' ৩০ কোটি ৪২ লাখ টাকা। বাঁধের নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও উঠেছে। রেল পরিদর্শন অধিদফতরের প্রতিবেদনে দেখা গেছে, বাঁধ তৈরিতে প্রয়োজনীয় পাথরের পরিবর্তে ভাঙা ইট ব্যবহার করা হয়েছে।

আফজাল হোসেনের বিরুদ্ধে ২০২৩ সালে চীন থেকে ১০০টি নতুন রেলকোচ আমদানিতে শত কোটি টাকার অনিয়মের অভিযোগও রয়েছে। এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন।

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আফজাল হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ তদন্ত হওয়া জরুরি।

বিজ্ঞাপন