রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
রাজনীতি

পুলিশসহ অন্য বাহিনীগুলোকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

পুলিশসহ অন্য বাহিনীগুলোকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে এবং এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয়নি। তিনি জানান, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

রংপুরের আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং অল্প সময়ে এর চেয়ে বেশি আশা করা ঠিক হবে না।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায় এবং বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের চাহিদা পূরণে কাজ করছে।

তিনি আরও বলেন, বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সকলকে তার দেখানো পথে চলার আহ্বান জানান রিজভী।

বিজ্ঞাপন