বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
রাজনীতি

ট্রাম্পের বিরুদ্ধে ইরান যুদ্ধ থেকে ব্যক্তিগত লাভের অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে ইরান যুদ্ধ থেকে ব্যক্তিগত লাভের অভিযোগ তুললেন সিনেটর ভ্যান হোলেন।

ট্রাম্পের বিরুদ্ধে ইরান যুদ্ধ থেকে ব্যক্তিগত লাভের অভিযোগ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন।

কংগ্রেসের জয়েন্ট ইকোনমিক কমিটির ডেমোক্র্যাট সদস্যদের এক প্রতিবেদনের বরাতে তিনি এ অভিযোগ করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের মালিকানাধীন তেল ও গ্যাস খাতের সম্পদের মূল্য চলতি বছর সর্বোচ্চ ১ কোটি ৫৫ লাখ ডলার পর্যন্ত বেড়ে থাকতে পারে।

ভ্যান হোলেন মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে বলেন, ‘স্পষ্টতই এমন একজন প্রেসিডেন্ট রয়েছেন, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলে শুরু করা একটি অবৈধ যুদ্ধ থেকে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন।’

তিনি আরও অভিযোগ করেন যে, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর হোয়াইট হাউসকে ‘অর্থের বিনিময়ে সুবিধা পাওয়ার ক্যাসিনো’ হিসেবে ব্যবহার করছেন।

ভ্যান হোলেনের দাবি, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ১০০ কোটি ডলারের বেশি ব্যক্তিগতভাবে পকেটে পুরেছেন। তিনি বলেন, ‘তিনি একটি অর্থহীন যুদ্ধ থেকে বিপুলভাবে লাভবান হচ্ছেন।’

বিজ্ঞাপন