যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রেসিডেন্ট ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছেন। শনিবার (৮ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান।
ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গ্রেট ডানা হোয়াইটকে, যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু ফাইটার।’ তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডানা হোয়াইট এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
ট্রাম্পের পোস্টে আরও উল্লেখ করা হয় যে, তিনি ডানা হোয়াইটকে কয়েকজন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটারকে সঙ্গে নিয়ে আসার অনুরোধ করেছেন। ট্রাম্পের ভাষায়, ‘উন্মাদ বামপন্থিদের’ বিরুদ্ধে দেশকে রক্ষায় এসব মানুষ প্রয়োজন।
ডানা হোয়াইটের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দশকেরও বেশি আগে তাদের বন্ধুত্বের সূচনা হয়, যখন ট্রাম্পের ক্যাসিনোগুলোতে ইউএফসির বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হতো। ট্রাম্পের ক্যাসিনোগুলো ইউএফসির অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেয়।
ডানা হোয়াইট ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের পক্ষে বক্তব্য দেন। ট্রাম্পও ইউএফসির বিভিন্ন আয়োজনে নিয়মিত উপস্থিত থাকেন এবং প্রায়ই ডানা হোয়াইটের পাশে বসে থাকেন।
গত জুনে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউস প্রাঙ্গণে ইউএফসির একটি বিশেষ আয়োজন করেন ট্রাম্প, যা দুই পক্ষের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের আরেকটি প্রকাশ হিসেবে দেখা হয়।