সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
৮ নভেম্বর, রোববার, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির কাছে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে পরীমনিকে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
এছাড়া, ভবিষ্যতে অশ্লীল কথাবার্তা, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে যে, ৭ দিনের মধ্যে শোকজ নোটিশ প্রদানপূর্বক পরীমনির বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিসহ সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
অন্যথায়, যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।