শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় হাজিরা না দেওয়ায় এই আদেশ দেওয়া হয়।

৪ নভেম্বর বুধবার আদালত সূত্রে জানা গেছে, মামলায় সাক্ষীর জন্য হাজিরা দেওয়ার সময় নির্ধারিত ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করলে, পরীমনির আইনজীবী সময়ের আবেদন করেন।

আইনজীবী জানান, পরীমনি অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি। তবে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল। ওই দিন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, পরে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

বিজ্ঞাপন