বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ প্লাটুন বিজিবি শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে সৃষ্ট শ্রম অসন্তোষের প্রেক্ষিতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা কাজ শুরু করেন।

মোতায়েনের মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইল এলাকায় ৫ প্লাটুন, গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ি, মাস্টারবাড়ি বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি ব্রিজ, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর ব্রিজ এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে।

শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিল্পাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিজ্ঞাপন