মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
জাতীয়

গাজীপুরে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে যোগদান; আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে।

গাজীপুরে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছেন, তবে সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী সাইন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

পুলিশ, এসআরবি ও এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার জন্য ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।

শিল্প পুলিশ জানায়, গাজীপুরে প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে, অনেক কারখানা খোলা থাকায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন