মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির

হুমায়ুন কবির কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন।

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির

অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে অনুষ্ঠিত প্রি-চোগাম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২ নভেম্বর) আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা অংশ নিচ্ছেন।

বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে এবং সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

রোববার (১ নভেম্বর) পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও প্রটোকল সুবিধা নিয়ে চোগাম বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।

‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে এবারের চোগাম।

সম্মেলনের উচ্চপর্যায়ের পররাষ্ট্রমন্ত্রীদের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধান পর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে হুমায়ুন কবিরের। এছাড়া সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন