সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে নেতৃত্ব দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হচ্ছে ‘কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক’। এ লক্ষ্যে গতকাল (৩১ অক্টোবর) সকালে তিনি সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন।

হুমায়ুন কবির দুবাই ও লন্ডন হয়ে রোববার (১ নভেম্বর) তার গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। তিনি বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণ করবেন এবং পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিবেন।

গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কমনওয়েলথ বৈঠকে যোগদানকালীন সময়ের জন্য পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে। এ সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।

বিজ্ঞাপন