মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরান ও কাতারের শীর্ষ নেতা

মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরান ও কাতারের শীর্ষ নেতা।

মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরান ও কাতারের শীর্ষ নেতা

মস্কোতে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এই বৈঠকটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে অনুষ্ঠিত হচ্ছে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম জিইসিএফ-এর নেতাদের আতিথ্য দেওয়ার পর অনুষ্ঠিত হবে।

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার রাতে মস্কোর উদ্দেশে তেহরান ছেড়েছেন। তিনি জিইসিএফ-এর সভায় অংশগ্রহণ করবেন এবং পরে পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।

বিজ্ঞাপন