মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক শান্তির চুক্তি

ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আঞ্চলিক শান্তি রক্ষায় একমত হয়েছে।

ইরান, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক শান্তির চুক্তি

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইরান, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকের পর সোমবার এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

বৈঠকটি ইরানের আয়োজনে অনুষ্ঠিত হয়, যেখানে চার দেশের প্রতিনিধিরা অংশ নেন। যৌথ বিবৃতিতে বলা হয়, দেশগুলো পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখবে।

এছাড়া, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ এগিয়ে নিতেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা সম্মত হয়েছেন। বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।

ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। গত আগস্টে মক্কায় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এটি চার দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।

বিজ্ঞাপন