তেহরানে অনুষ্ঠিত মক্কা প্যাক্টভুক্ত দেশগুলোর বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে যা ভালো হবে, ট্রাম্প সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন।
মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের ফলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা মনে করেন, এসব চাপ কার্যকর হচ্ছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, ইরানের সেনাবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে, নৌবাহিনী ধ্বংস হয়েছে এবং বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর কার্যকর অবস্থায় নেই।