মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে আজ জাতীয় নির্বাচন, ভোটগ্রহণ শুরু

ইসরায়েলে জাতীয় নির্বাচন আজ, ভোটগ্রহণ চলবে রাত ১টা পর্যন্ত।

ইসরায়েলে আজ জাতীয় নির্বাচন, ভোটগ্রহণ শুরু

ইসরায়েলে জাতীয় নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে রাত ১টা পর্যন্ত। আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে ৪ নভেম্বর।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনে ভোট গ্রহণ হচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৭৩ লাখ।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর দল লিকুদকে নিয়ে ডানপন্থী ও ধর্মীয় জাতীয়তাবাদী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। বিরোধী শিবিরে রয়েছে ইয়াশার, টুগেদার, ইসরায়েল বেইতেনু ও ডেমোক্র্যাটস।

রয়টার্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, লিকুদ ও ইয়াশার ২২টি, টুগেদার ১৪টি এবং ডেমোক্র্যাটস ও জয়েন্ট লিস্ট ৯টি করে আসন পেতে পারে। অর্থাৎ, কোনো জোটেরই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন