সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ।

২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন

ইসরায়েলের পরবর্তী সাধারণ নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (১২ জুলাই) দেশটির পার্লামেন্ট নেসেটের হাউস কমিটি আনুষ্ঠানিকভাবে এই তারিখ নিশ্চিত করেছে। এটি ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো কোনো ইসরায়েলি সরকার পূর্ণ চার বছরের মেয়াদ সম্পন্ন করে নির্বাচনে যাচ্ছে।

গত কয়েক দশকে রাজনৈতিক অস্থিরতা ও ঘন ঘন নির্বাচনের কারণে ইসরায়েলে কোনো সরকারই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। জুন মাসে নেসেট ভেঙে দেওয়ার একটি বিল প্রথম ধাপে অনুমোদন পেয়েছিল, যার ফলে ধারণা করা হয়েছিল যে নির্ধারিত ২৭ অক্টোবরের আগেই নির্বাচন হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাতিল করে নির্ধারিত তারিখই বহাল রাখা হয়েছে।

ক্ষমতাসীন জোটের প্রধান হুইপ ও লিকুদ পার্টির এমপি ওফির কাটজ বলেন, 'সব আলোচনা-সমালোচনার পরও শেষ পর্যন্ত এই নেসেট পূর্ণ মেয়াদ শেষ করছে। চার দশকেরও বেশি সময় ধরে এমন ঘটনা ঘটেনি।' তিনি সরকারের মেয়াদকে সফল উল্লেখ করে বলেন, 'আমরা নয়টি বাজেট পাস করেছি এবং দেশের নাগরিকদের কল্যাণে শত শত আইন প্রণয়ন করেছি।'

নেসেটের আইন উপদেষ্টা সাগিত আফিক জানান, নির্বাচনের তারিখ আগেই নির্ধারিত ছিল এবং ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে সংসদের মেয়াদ সংক্ষিপ্ত করার কোনো উদ্যোগ ছিল না। তাই কনেসেট ভেঙে দেওয়ার আলাদা কোনো আইনের প্রয়োজন হয়নি। তিনি নির্বাচনের আগে, আগামী ১৭ জুলাই থেকে নেসেটের অধিবেশন স্থগিত রাখার সুপারিশ করেছেন।

নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিরোধী দলগুলো প্রচারণা শুরু করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিরোধী নেতারা। ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান বলেন, '২৭ অক্টোবর আমরা জয়ী হব।' তিনি আরও বলেন, '৭ অক্টোবরের হত্যাকাণ্ডের জন্য দায়ী এই সরকারকে আমরা বিদায় জানাব।'

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নিরাপত্তা ব্যর্থতা, গাজা যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। সেই প্রেক্ষাপটে, আগামী ২৭ অক্টোবরের নির্বাচন ইসরায়েলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন