রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টাঙ্গাইলে খেলার মাঠ সম্প্রসারণের উদ্যোগ, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন

টাঙ্গাইলের বাবুপুর গ্রামে খেলার মাঠ সম্প্রসারণের উদ্যোগ, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন।

টাঙ্গাইলে খেলার মাঠ সম্প্রসারণের উদ্যোগ, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামে খেলার মাঠ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে খেলার মাঠ ক্রয়ের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মাঠের পাশের জমি ক্রয় করে গ্রামবাসীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানান। তিনি বলেন, বাবুপুরবাসীর এই উদ্যোগের ভিডিও ফুটেজ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের ডিসি ও দেলদুয়ারের ইউএনও-র সাথে যোগাযোগ করতে বলা হয়। এর মাধ্যমে গ্রামবাসীদের পাশে থেকে একটি আধুনিক খেলার মাঠ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাবুপুর গ্রামে প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস, কিন্তু এতদিন শিশু-কিশোরদের জন্য কোনো স্থায়ী খেলার মাঠ ছিল না। স্থানীয় তরুণ ও উদ্যোক্তাদের উদ্যোগে সম্প্রতি ৬০ শতাংশ জমি কিনে মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এডিসি জেনারেল প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার সামগ্রিক বাজেট এবং সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে দ্রুত কাজ শুরুর ঘোষণা দেন।

বিজ্ঞাপন