রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে চলবে না ই-রিক্সা

নিবন্ধন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে চলবে না ই-রিক্সা, জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী।

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে চলবে না ই-রিক্সা

স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নিবন্ধন ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোনো ই-রিক্সা চলবে না। তিনি রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিক্সা নীতিমালা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে পাঁচটি রিক্সার মালিক হতে পারবেন। তবে এক সিটি করপোরেশনের নিবন্ধিত রিক্সা অন্য সিটিতে চালানো যাবে না।

তিনি আরও জানান, একটি ই-রিক্সায় চার জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। ফিটনেস সার্টিফিকেটের মেয়াদের বিষয়ে তিনি বলেন, নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত যানটি ব্যবহার করা যাবে।

প্রতিমন্ত্রী নতুন বিধিমালা না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন।

বিজ্ঞাপন