রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
১ নভেম্বর রোববার সকালে মিরপুর এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিকরা এসে অবস্থান নেন। এসময়, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা হয়।
শ্রমিকরা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।